ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গিতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
বালিয়াডাঙ্গি প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা করেছে ঠাকুরগাও জেলা হেযবুত তওহীদ। বুধবার সন্ধা ৭টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঠাকুরগাওয়ের জেলা আমির মো.শাহাবুর ইসলাম। হেযবুত তওহীদ সদস্য মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম,ইউপি সদস্য মো. তালেবুর রহমান ও হারুন অর রশিদ প্রমুখ।