Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডালিয়ার তিস্তা কলেজ মাঠে ক্রিকেট টি-২০ কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Capture ৪৫

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: ডালিয়া তিস্তা কলেজ মাঠে বন্ধু একাদশ কর্তৃক আয়োজিত ক্রিকেট টি-২০ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ মিনিটে মো. ময়েজ হোসেন খন্দকার এর সভাপতিত্বে ১২টি দলের মধ্যে প্রথম খেলায় সিমান্ত একাদশ হাতীবান্ধা ও ডালিয়া ব্যবসায়ী একাদশ ডিমলা অনুষ্ঠিত হয়েছে। খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান, খালিশা চাপানী, ডিমলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চাপানী ইউনিয়ন শাখা ও জাহেদুল ইসলাম, সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখা। রফিকুল ইসলাম প্রভাষক, তিস্তা ডিগ্রী কলেজ, কামরুজ্জামান সরকার প্রমূখ। উক্ত খেলার প্রথম দিনই সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দল হিসাবে বিজয়ী হয়েছে ডালিয়া ব্যবসায়ী একাদশ। আগামীকাল দ্বিতীয় খেলায় খালিশা চাপানী বাইশপুকুর ও হাতীবান্ধা একাদশ দু’দলের খেলা অনুষ্ঠিত হবে।

 

Leave A Reply

Your email address will not be published.