Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ডুমুরিয়ার আটলিয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে ধানের শীষে গণ সংযোগ


মোঃ জিয়ায়ুর রহমান, চুকনগর ॥

ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে বিএনপি’র মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ বদরুজ্জামান তসলিমের পক্ষে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে চুকনগর বাজারে অনুষ্ঠিত গণসংযোগ চলাকালে আকষ্মিকভাবে ছাত্রলীগের নৌকা প্রতীকের একটি মিছিল বের হলে আতঙ্কে গণ সংযোগ পণ্ড হয়ে যায়। গণ সংযোগে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর, আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, প্রভাষক আতিকুর রহমান, মাষ্টার আজিজুর রহমান, মাহাবুবুর রহমান, প্রভাষক শেখ মনিরুল হক, মাহাবুব আলম, প্রভাষক আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান, দেবব্রত রায়, মুস্তাক আহম্মেদ, তাজানুর রহমান, আবিদ হাসান ইমু, মাহমুদুল কালাম মিতু, শেখ শাহিন হোসেন, মহিতোষ বিশ্বাস প্রমুখ। অপরদিকে সোমবার রাত ৮টায় চাকুন্দিয়া গ্রামে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব স.ম. আব্দুল কাইয়ুমের পক্ষে গণ সংযোগ ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোঃ মোসলেম উদ্দিন, শেখ মোহাম্মদ আলী, আবু মতলেব হালদার, মোতালেব বিশ্বাস, শেখ ইসহাক আলী, আতাউর রহমান মধু, শেখ আবুল কালাম, আব্দুল মালেক গাজী, মতলেব আমিন, শেখ আব্দুস ছবুর, আবুল হাসান প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী সহিংশতা নিয়ন্ত্রণে চুকনগরে পুলিশ মোতায়েন ছিল বলে জানিয়েছেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম।

জে-থার্টিন/বিপি,খুলনা

Leave A Reply

Your email address will not be published.