Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

download (1)নিজস্ব প্রতিনিধি:  ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দক্ষিণে সাইফুদ্দিন মিলন ও উত্তরে বাহাউদ্দিন বাবুলকে প্রার্থী হিসেবে সমর্থন দিলো জাতীয় পার্টি।  রোববার দুপুরে দলের যৌথসভা শেষে তাদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  এ সময় অন্যান্যের মধ্যে মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতীসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।  ঢাকা দক্ষিণের প্রার্থী সাইফুদ্দিন মিলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং উত্তরের প্রার্থী বাহাউদ্দিন বাবলু রয়েছেন ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক পদে।  তাদের নাম ঘোষণা করে এরশাদ বলেন, গণতন্ত্র উদ্ধারের নামে বড় দু’দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। জনগণের সমর্থনে জাতীয় পার্টি গণতন্ত্রকে পুরুনুদ্ধার করবে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.