Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তানহার নায়কের জন্য বিব্রত পরিচালক

বিনোদন ডেস্ক:
গত ২৯মে একটি অনলাইন পত্রিকায় নবাগত নায়িকা তানহা তাসনিয়ার বরাত দিয়ে খবর ছাপে যে, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ভালোবাসি হয়নি বলা’ ছবিতে অভিনয় করছেন তানহা তাসনিয়া ও আরিফিন শুভ। খবরটি পরিচালকের নজরে এলে তিনি বিস্মিত হন। কারণ তানহা তাসনিয়ার সঙ্গে পরিচালকের প্রাথমিক কথাবার্তা হলেও আরিফিন শুভর সঙ্গে কোন ধরনের কথা হয়নি। এমন কি আরিফিন শুভ’র সঙ্গে শেষ পর্যন্ত কথা বলবেন কি না সেটাও চূড়ান্ত হয় নি। এমন খবর দেখে তিনি বিব্রত হয়েছেন দাবী করে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘একটি নতুন ছবির পরিকল্পনা করছি এটা ঠিক। তানহা তাসনিয়ার সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে কিন্তু ঐ ছবির নায়ক কাকে নিবো তা এখনো ঠিক করিনি। তো এই মুহূর্তে এমন একটি খবরে আমি সত্যিই বিব্রত হয়েছি। কারণ আমি নিজেই যখন এখনো শিউর না যে কাকে নিবো সেখানে এই নিউজের কোনো মানে হয় না। এই ভুয়া খবরটি আমার জন্য বিব্রতকর একটি বিষয়।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে কাগজ পত্রে চুক্তি না হওয়া পর্যন্ত কোনকিছুই বলা সম্ভব না। ফলে অযথা আওয়াজ দেওয়া আমি পছন্দ করি না।’ এ বিষয়ে তানহা তাসনিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এমনিতেই কথা প্রসঙ্গে বলে ফেরেছিলাম যে মানিক ভাইয়ের একটি ছবি করতে পারি। কোনোকিছুই চূড়ান্ত হয় নি। কিন্তু এটা নিউজ হয়ে যাবে তা ভাবি নি।’

Leave A Reply

Your email address will not be published.