Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তামিমের নয়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অর্ধশতক করার মধ্যে দিয়ে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক করতে তিনি খেলেছেন ১৪৫টি ম্যাচ। এছাড়া ছয়টি শতক ঝুলিতে ভরেছেন তামিম। অন্যদিকে, তামিমের পরেই অবস্থান করছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে তিনি খেলছেন ১৫১তম ম্যাচ। অর্ধশতক রয়েছে ২৮টি এবং শতক ছয়টি। তৃতীয় অবস্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫০ ম্যাচে তিনটি শতকসহ ২২টি অর্ধশতক রয়েছে তার।

Leave A Reply

Your email address will not be published.