Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিন দিনের সফরে ভারতের সেনাপ্রধান ঢাকায়

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে ৪-সদস্যের একটি প্রতিনিধি দল আছেন। বিশেষ বিমানযোগে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান।

বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধান ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের।

Leave A Reply

Your email address will not be published.