Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিম নিবন্ধন হবে তিন প্রক্রিয়ায়

download (1)নানা আলোচনা-সমালোচনার পর সিমকার্ড নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ মুহূর্তে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিমকার্ড নিবন্ধনের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। কাজটি শেষ করতে আরও অন্তত দুই সপ্তাহ লাগবে। এরপর যাদের নিবন্ধন লাগবে এবং কি করতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে। তখন সংশ্লিষ্টদের সেই কাজগুলো করতে হবে। না করলে সিমকার্ড বন্ধ করে দেবে বিটিআরসি।

এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, সিমকার্ড নিবন্ধনের কাজটি তিন ভাগে হবে। প্রথম ভাগে যাদের বৈধ নিবন্ধন আছে তাদের কিছুই করতে হবে না। দ্বিতীয় ভাগে যাদের একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক সিম নেয়া আছে তাদের কাছে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস দিয়ে জানানো হবে তিনি কোন কোন নম্বরটি রাখতে চান? ওই গ্রাহক ফিরতি এসএমএসে জানিয়ে দেবেন নম্বরটি। তাহলেই সেগুলো চূড়ান্ত করা হবে।

আর তৃতীয় ভাগে যাদের নিবন্ধন বৈধ নয় বা একেবারেই নিবন্ধন নেই তাদের সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার সেন্টারে গিয়ে নতুন করে জাতীয় পরিচয়পত্রসহ সিম নিবন্ধন করে নিতে হবে। যারা এ কাজ করবে না তাদের নম্বর বন্ধ করে দেয়া হবে। পুনর্নিবন্ধনের অংশ হিসেবে এনআইডি কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

তবে সিম কার্ডের খুচরা বিক্রেতা ও ডিলারদের তালিকা করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঠানো সিম কার্ড নিবন্ধন সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন পাঠানোর পর এ কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে সিম নিবন্ধনের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় ও নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) গ্রাহকদের তথ্য হস্তান্তর শুরু করেছে মোবাইল অপারেটররা। রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে এনআইডির সঙ্গে চুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.