Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিন সন্তানসহ জঙ্গি মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

যশোরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অবরুদ্ধ গুলশান হামলার অন্যতম ‘হোতা’ জঙ্গি মারজানের বোন খাদিজা এক ছেলে ও দুই মেয়েসহ আত্মসমর্পণ করেছেন।

সোমবার বিকেল ৩টার দিকে খাদিজা ছেলে-মেয়েসহ আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা।

এর আগে যশোরে ঘিরে রাখা বাড়ির দ্বিতীয় তলা থেকে নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের বোন খাদিজার দেয়া শর্ত মোতাবেক তার বাবা-মাকে ঘটনাস্থলে আনা হয়। বেলা পৌনে ৩টার দিকে তাদের ওই বাড়ির সামনে আনা হয়। পরে খাদিজাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তিনি ‘আগে তার বাবা-মাকে এনে দেয়ার’ শর্ত দেন।

Leave A Reply

Your email address will not be published.