‘তুরস্কে পারমাণবিক বোমা ফেলার আহবান কর্নেল ভ্লাদিমিরের’
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পারমাণবিক হামলা চালাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দেয়া হয়েছে। দেশটির প্রভাবশালী নেতা কর্নেল ভ্লাদিমির ঝিরিনোভস্কি এ পরামর্শ দিয়েছেন।
রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে তুরস্কের বোকামি বলেও মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ঝিরিনোভস্কি। এ ঘটনার প্রতিশোধ নিতেই তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলকে ধ্বংস করে দেয়ার আহবান যানান তিনি।
মস্কোতে একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ঝিরিনোভস্কি বলেন, ‘ইস্তাম্বুলে একটি পারমাণবিক হামলা করা হলে খুব সহজেই শহরটিকে ধ্বংস করা যাবে। একটি মাত্র বোমা ইস্তাম্বুল প্রণালির ওপর ফেলতে হবে। ব্যস, তার পর পুরো শহরটি সহজেই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে।’
ঝিরিনোভস্কি বলেন, ‘এতে খুব ভয়াবহ একটা বন্যা হবে, ইস্তাম্বুল প্রণালির পানি ১০ থেকে ১৫ মিটার উঁচুতে উঠে যাবে। আর এই জলোচ্ছ্বাসে পুরো শহরটাই ভেসে যাবে। সে সঙ্গে ভেসে যাবে শহরের ৯০ লাখ মানুষ।’
রাশিয়ার এই রাজনীতিবিদ তুরস্ককে তাদের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করছেন। এদিকে, ঝিরিনোভস্কির এ বক্তব্যকে পুতিনের প্রতি ‘আগুন নিয়ে না খেলার’ সতর্কবার্তা হিসেবে ফিরিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।