থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন ৪৭ বাংলাদেশি
নিজস্ব প্রতিনিধি: ৪৭ জন বাংলাদেশি থাইল্যান্ড থেকে সোমবার দেশে ফিরছেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে এই ৪৭ জন থাইল্যান্ডে আটক হন। আইওএম ঢাকার জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী শাকিল এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৭ জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।