Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দাকোপে সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

dacope khulna pic 17,09,15

দাকোপ(খুলনা)প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দাকোপ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুননির্ধারণ, বিভাগীয় পদোন্নতির সুযোগ সহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতি দাকোপ উপজেলা আহবায়ক বিষ্ণুপদ সরকার, সদস্য সচিব পল্লব বিশ্বাস, অনুপ মন্ডল, অনন্ত কুমার সরকার, মঞ্জুষা ঢালী, গোবিন্দ তরফদার, রতন কুমার মন্ডল, রথীন্দ্র নাথ বিশ্বাস, লুনা রায়, দেবাশীষ রায়, নুপুর মালঙ্গী, রাজীব সরকার প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.