Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাবা খেলাকে হারাম ঘোষনা সৌদি গ্র্যান্ড মুফতির

dabaদাবা খেলা ‘শত্রুতা ও ঘৃণার’ জন্ম দেয় এমনটি বলেছেন, সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আর এই দাবি করে মুসলমানদের জন্য খেলাটি হারাম বলে ফতোয়া জারি করেছেন গ্রান্ড মুফতি শেইখ আবদুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেইখ।

তিনি সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্নোত্তরে এই ফতোয়া দেন বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মুফতি আব্দুল্লাহ বলেন, দাবা খেলা সময়ের অপচয় এবং এটা টাকা অপব্যয়ের একটি পন্থা। এটা মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার জন্ম দেয়। তিনি ইসলামপূর্ব আরবের খেলা ‘মাইসির’-এর সঙ্গে দাবা খেলার তুলনা করেছেন। গ্রান্ড মুফতি শেইখ আবদুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেইখ

সৌদি চেস অ্যাসোসিয়েশনের ল কমিটির সভাপতি মুসা বিন থাইলি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার মক্কায় দাবা টুর্নামেন্ট শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.