Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

দিনাজপুর জেলা-বাংলাদেশেরপত্র অনলাইনদিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গুড়িয়াপাড়া এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি’র নাম জুয়েল (৪০)। তিনি দিনাজপুর দক্ষিণ কোতয়ালী খানপুর জাগির পাড়া এলাকার মোবাররক হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এলাকাবাসী’র তথ্যের ভিত্তিতে আজ সকালে চিরিরবন্দরের গো-ঘাটা বীজ সংলগ্ন গুড়িয়াপাড়া এলাকা থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দু’টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তবে লাশটি কে বা কারা ভোর রাতে সেখানে ফেলে দিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। নিহত ব্যক্তি’র নাম জুয়েল (৪০) বলে জানা গেছে। তিনি দিনাজপুর দক্ষিণ কোতয়ালী খানপুর জাগির পাড়া এলাকার মোবাররক হোসেনের ছেলে।

এদিকে স্থানীয় ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর এলাকার ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান,নিহত জুয়েল মানসিক ভারসাম্য ছিলেন। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে তা কেউ বলতে পারছেনা।

লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

Leave A Reply

Your email address will not be published.