Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ীতে নিখোঁজ দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার প্রফেসরপাড়া থেকে রবিবার সকাল ৮টায় অর্ধবালুচাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী হোসেন পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়ার মাহবুব মণ্ডলের ছেলে।

আলী হোসেনের বাবা মাহবুব বলেন, ‘শনিবার বিকেলে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এরপর শহরে মাইকিং করে শিশুটির সন্ধান চাই। রবিবার প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়ির পিছনে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পাই।’

ফুলবাড়ী থানার এসআই মো. আব্দুর রহিম জানান, সকাল ৭টায় স্থানীয় উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের ডারারপাড়য় অর্ধমাটিচাপা দেওয়া অবস্থায় শিশু আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের বাবা মাহবুব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.