Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে নুর আলম স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
নুর আলম স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটের সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কো. দিনাজপুর জোন এর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলাটি দিনাজপুর শহরে আনন্দ সাগর মন্দির মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহমেদ(বিপুল)দিনাজপুর জোন ইনচ্ছাস, নুর আলমের পিতা আবু তাহের, শহর যুবলীগের ৮নং ওয়ার্ড সভাপতি জনাব আলমগীর হোসেন প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মেঘনা লাইফ ইন্সুরেন্স নুর আলম একাদশ এবং দিনাজপুর পলিটেকনিক্যাল একাদশ। খেলায় ট্রাইবেকারে জয়ী হন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নুর আলম একাদশ। খেলার সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন জনি, শাহিন, ওয়াহেদ ও রাজিব।

Leave A Reply

Your email address will not be published.