Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

images (9)দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ও বীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার রসুলপুর শেখপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মতিয়ার (৩২) ও বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের হবিবর রহমানের স্ত্রী হাওয়া বেগম (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী ও রাত ১০টার দিকে বীরগঞ্জে পৃথক দুর্ঘটনাগুলো ঘটেছে। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মতিয়ার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাবুল নামের আরো একজন গুরুতর আহত হন।

অন্যদিকে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় পাওয়ার টিলারের ধাক্কায় হাওয়া বেগম নামের এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পৃথক দু’টি ঘটনায় ফুলবাড়ী ও বীরগঞ্জ থানায় দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.