Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও মোবাইল বিতরণ

নিতাই রায়, কাউনিয়া, রংপুর: 
রংপুরের কাউনিয়া ৬টি ইউনিনের চকিদারদের মধ্যে স্থানীয় জেলা প্রশাসক এর উদ্যেগে প্রতিটি ইউনিয়নের আয় থেকে অর্থ ব্যয়ে বাইসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয় এতে আইন শৃঙ্খলার উন্নয়ন সহায়ক হবে।
বৃহ¯প্রতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ও মোঃ আব্দুল হান্নান সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কাউনিয়া উপজেলা ও চেয়ারম্যান শহীদবাগ ইউনিয়ন পরিষদ। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফরহাদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া রংপুর।

Leave A Reply

Your email address will not be published.