Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিল্লিতে ৪.২ মাত্রার ভূমিকম্প

vv
দিল্লি ও এর আশেপাশের এলাকা গুরগাঁও, ফরিদাবাদ, নয়দা ও ঘাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই কম্পন অনুভূত হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে চারটার দিকে দিল্লি ও আশেপাশের এলাকায় এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হরিয়ানার রেওয়ারি জেলার বাওয়ালে। এটির গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির পরিমাণ জারা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.