Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেবীগঞ্জে বিএনপি-জামাতের শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

দেবীগঞ্জ পঞ্চগড়দেবীগঞ্জ প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে পল্লীবিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে গতকাল পঞ্চগড়-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম সুজনের হাতধরে বিএনপি-জামাতের প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে এবং বর্তমান সরকারের অসাম্প্রদায়িক কর্মকান্ড ও দেশপ্রেম দেখেই আ’লীগে যোগদান করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা আলমগীর হোসেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ২ আসনের এমপি নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব হাসনাৎ জামান চৌধুরি জর্জ, দেবিগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি জনাব আ,স,ম নুরুজ্জাসান, ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির জি, এম রকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দন্ডপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব আজগর আলী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.