Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দৌলতপুরে যুবকের লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে হাত-পা বাঁধা অবস্থায় আজম আলী (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজম আলী নিখোঁজ হয়। শুক্রবার বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া-দীঘলকান্দি মাঠের একটি ক্যানেলের মধ্যে থেকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা আজম আলীর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া মণ্ডলপাড়া গ্রামের নজের আলীর ছেলে। নিহতের বড় বোন মনজুয়ারা খাতুন জানান, আজম আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিল এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার সাথে এলাকার কাইমুদ্দিনের ছেলে স্বপনের সাথে সুদের টাকা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে স্বপনের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল আজমকে সুপরিকল্পিতভাবে আড়িয়া বাজার থেকে তুলে নিয়ে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজম আলীকে হত্যার অভিযোগে পুলিশ স্বপন নামের একজনকে আটক করেছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।

Leave A Reply

Your email address will not be published.