Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩ কেজি গাঁজা উদ্ধার

ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
উপজেলার কলেজপাড় দাড়িয়ার মাঠ এলাকা থেকে শনিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় ভাঙ্গার কথিত গাঁজা স¤্রাজ্ঞী ময়না বেগম পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও তার স্বামী আইয়ুব আলী দীর্ঘদিন যাবৎ দাড়িয়ার মাঠ এলাকায় মাদকব্যবসা করে আসছে। যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে বাঁচাতে ঘটনার দিন বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক সম্রাজ্ঞী ময়নার বাসা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ময়না ও আইয়ুব আলী পালিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মেরাজ হোসেন বলেন, ময়না ও তার স্বামী দাগী মাদক ব্যবসায়ী। তাদের নামে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.