Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ/১৬’ এর উদ্বোধন

Nowga Fish Off (1)নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ/১৬’ উপলক্ষে র‌্যালি

ইমরান হোসেন, নওগাঁ: ”জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় নওগাঁ সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকেরর সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকেরর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ/১৬ উদযাপন উপলক্ষে (১৯-২৫) জুলাই উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Nowga Fish Off (2)জেলা মৎস্য কর্মকর্তা(অ:দা:) মো.আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নওগাঁ পুলিশ সুপার মো.মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডা.এ.কে.এম মোজাহার হোসেন, নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহাসহ নওগাঁ জেলার মৎস্যজীবি ও মৎস্যচাষিগণ। এসময় অতিথিগণ জাতীয় মৎস্য সপ্তাহ-১৬ইং এর উপরে আলোকপাত করেন। এসময় আলোচনা অনুষ্ঠানে ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.