Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বন্ধ হচ্ছে সাকিবের রেস্টুরেন্ট!

sakib resturant

ক্রীড়া প্রতিবেদক: অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব’স। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের রেস্টুরেন্টটি বনানীর এফ ব্লকে অবস্থিত। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক জোনখ্যাত গুলশান-বনানী-বারিধারা থেকে ৩৪২টি অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর এ অবৈধ তালিকায় রয়েছে সাকিব’সও।

জঙ্গি হামলা থেকে মুক্তি পেতে নড়েচড়েই বসেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যেই  মালিকদের চিঠি দেয়া হচ্ছে। দ্রুততম সময়ে প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

Leave A Reply

Your email address will not be published.