Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি-এমদাদ, সম্পাদক-মুরাদ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০১৫ সালের নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক সুমন ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনার, নওগাঁ তথ্য অফিসার তৌফিকুর রহমান ১৫ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত এ কমিটি ঘেষণা করেন।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে শাহজাহান আলী (ভোরের ডাক), বিশ্বনাথ দাস (স্বাধীন মত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিক ছোটন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), মীর মোশারফ হোসেন জুয়েল (খবর), অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ তারেক (নয়া দিগন্ত), দফতর বিষয়ক সম্পাদক আরিফুল হক (বৈশাখী টিভি ও যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খন্দকার রউফ পাভেল (দ্যা রিপোর্ট ও দুর্জয় বাংলা)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, কায়েস উদ্দিন (চ্যানেল আই), এবিএম রফিকুল আলম (ফ্রিল্যান্স) আহাদ আলী (নতুন প্রভাত), সুলতানুল আলম মিলন (বর্তমান), শহীদুল ইসলাম মিঠুন (লাল গোলাপ), নাছিমুল হক বুলবুল (কালের খবর)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ফিরোজ, বেলায়েত হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.