Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরকান্দায় বিশ্ব মানাবাধিকার দিবস পালিত

মোঃ শওকত আলী শরীফ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : মানবাধিকার রক্ষায় এখনই একে অপরের পাশে দাঁড়ান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় ৬৮ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নগরকান্দা উপজেলা শাখা আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী ও আলোচনা সভা।

শনিবার সকাল ১১ টায় র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কর্মী সাবেক ব্যাংকার এ কে এম রেজাউল করিম এর সভাপতিত্বে এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নগরকান্দা উপজেলা শাখার সাধারন সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র মোঃ রায়হানউদ্দীন মিয়া, এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আব্দুল্লাহ,নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, ইসলামী আদর্শ শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ রোকসানা খানম, নবারুন সমাজকল্যান সমিতির সাধারন সম্পাদক জালালউদ্দীন নান্টু, সাংবাদিক মিজান বাবু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.