Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

নিতাই রায় কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, এস আই মো. সোহেল রানা, ল্যাম্ব কর্মকর্তা মনজুয়ারা বেগম, সীড প্রজেক্টরিং কর্মকর্তা মারিয়া সরকারসহ এলাকার সুধীবৃন্দ বক্তব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবমহিলারা।
অনুষ্ঠান শেষে দুই জয়িতা নারীকে সম্মানণা প্রদান ও মহিলা উন্নয়ন সংস্থাদের মাঝে চেক বিতারণ করা হয়।
উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেম জাহান।

Leave A Reply

Your email address will not be published.