Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল ইসলামের ইন্তেকাল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম (৫৫) শুক্রবার রাত ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুরস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ,২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে নগরকান্দায় কর্মরত সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাকে শেষবারের মত দেখতে ফরিদপুরের বাসভবনে ছুটে যান । হাসিখুশি ও প্রানবন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মৃত্যুতে নগরকান্দায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বাদ যহুর শরীয়তপুরের আংগারিয়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি । অনুরুপ শোক প্রকাশ করেছেন নগরকান্দা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ,নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারন সম্পাদক লিয়াকত হোসেন।

Leave A Reply

Your email address will not be published.