Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন দুলাল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের চড়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন দুলাল নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
দিনাজপুর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুলাল চড়ার হাট থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Leave A Reply

Your email address will not be published.