Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে সেরা শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

Exif_JPEG_420

নবাবগঞ্জ প্রতিনিুধ: দিনাজপুরের নবাবগঞ্জে সেরা শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরে মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সেকায়েফ প্রকল্পের অধীনে উপজেলার ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬৭ জন শিক্ষার্থীদের মাঝে এ অনুদানের টাকা তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক। এ সময় উপস্থিত ছিলেন হেয়াতপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা একরামুল হক, নারায়নপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমুখ। মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল আজিজ জানান, প্রতিষ্ঠানের নির্বাচিত সেরা শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার করে টাকা দেয়া হয়েছে। এই টাকা পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। মডেল বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ দিলীপ কুমার জানান, সরকারের ও সেকায়েফ প্রকল্পের এটি মহৎ উদ্যোগ।

Leave A Reply

Your email address will not be published.