Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

Narsingdi dakati news 14.02.201
নরসিংদীতে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ফাহিমা খানম, নরসিংদী: নরসিংদীতে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে আজ রবিবার সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ বিকচান মৃধা ও সাধারন সম্পাদক আবদুর রশিদ এর নেতৃত্বে এই মানবন্ধন কর্মসূচীতে নরসিংদী জেলা ও উপজেলার সকল ডিপ্লোমা কৃষিবিদগণ অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনের পর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.