Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে আন্ত:জেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের ৪ সদস্য মোটরসাইকেল সহ আটক

Madhukhali(Faridpur)Motorcycal Pic.2মধুখালী থেকে রেজাউল করিম তুহিন : ফরিদপুরের মধুখালী উপজেলায় শনিবার গভীর রাতে থানা পুলিশ আন্ত:জেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তিতে একটি ছিনতাইকৃত পালসার ১২৫ সিসি (ঢাকা মেট্রো-ল-১৯-৫৫৮০) মোটরসাইকেল গাজীপুরের কোনাবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামীদেরকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরন করেছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে মধুখালী ও বোয়ালমারী সীমান্তবর্তি এলাকা নওপাড়া হতে আন্ত:জেলা মোটরসাইকেল ছিনতাইকারী দলের দুই সদস্য শফিকুল ও নাসিরকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাগুরা জেলার মহম্মপুর উপজেলা থেকে জিনাত ও মফিজুরকে আটক করে এবং পরে তাদের স্বীকারোক্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে ছিনতাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। আটককৃত শফিকুল ও নাসিরের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানায়, এ ছাড়া জিনাত ও মফিজুরের বাড়ি মাগুড়া জেলার মহম্মদপুর থানায়।

Leave A Reply

Your email address will not be published.