Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাইজেরিয়ার বন থেকে ২৯৩ নারী উদ্ধার

488446451আন্তর্জাতিক ডেস্ক;

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ২৯৩ জন নারীকে সামবিসা বন থেকে উদ্ধার করেছে। এলাকাটি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শক্ত ঘাঁটির মধ্যে পরেছে। তবে এক বছর আগে চিবকের একটি স্কুল থেকে অপহৃতদের ছাত্রীদের কেউ নেই এই উদ্ধারকৃতদের মধ্যে। সেনাবাহিনীর সদস্যরা জানান, সামবিসা বনে বোকো হারামের চারটি ক্যাম্পে বড় ধরনের অভিযানের সময় এই মেয়েরা সেখান থেকে ছাড়া পায়। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র। গত কয়েক মাসে বোকো হারামের নিয়ন্ত্রণে থাকা এমন অনেক অঞ্চল সেনাবাহিনী নিজেদের দখলে আনতে পেরেছে বলে জানাচ্ছেন লাগোসে বিবিসির সংবাদদাতা টমি ওলাদিপো। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল ক্রিস ওলুকোলাদে বলেছেন, চলমান এক বড় ধরনের অভিযানের অংশ হিসেবেই ওই নারীরা ছাড়া পেয়েছেন। গোয়েন্দা বিভাগে সঠিক তথ্যের কারণেই গভীর জঙ্গলের মধ্যে বোকো হারামের ক্যাম্পগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছিল। গত বছর জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২১৯ জন স্কুলছাত্রীকে অপহরণ করলে বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার নিন্দা জানায়। অনলাইনে এক প্রচারণা চালানো হয় হ্যাসট্যাগ ব্রিং ব্যাক আওয়ার গার্লস নামে।

Leave A Reply

Your email address will not be published.