Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাগা জঙ্গি ও ভারত সরকারের ‘ঐতিহাসিক’ চুক্তি

নাগা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ভারত সরকারের ঐতিহাসিক চুক্তি

জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের সঙ্গে শান্তিচুক্তি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল নিয়ে নরেন্দ্র মোদির কর্মসূচির এটি একটি বড় সাফল্য। চুক্তির পর জঙ্গি নেতা মইভা নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন। অপরদিকে মোদি বলেন, মহাত্মা গান্ধীও নাগাল্যন্ডের উন্নতির স্বপ্ন দেখতেন। এই চুক্তি অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডকে ১৮ মাসের সময়সীমা দেওয়া হল।

সোমবার নাগা জঙ্গি সংগঠন এনএসসিএমের (আইএম) সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি অফিসারদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বহুদিন থেকেই নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএম (আইএম)-অবশ্য বেশ কয়েক বছর অস্ত্রবিরতি পালন করছে। অন্য নাগা জঙ্গি গোষ্ঠী, এনএসসিএম (খাপলাং) অবশ্য ভারতের বিরুদ্ধে এখনও লড়াই জারি রেখেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, খাপলাংকে এবার বাগে এনাই কেন্দ্রীয় সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

কয়েক মাস আগেই মণিপুরে এনএসসিএম (খাপলাং)-এর আক্রমণে ১৮ জন সেনার মৃত্যু হয়। এর পরে মায়ানমারে গিয়ে খাপলাং-এর জঙ্গি শিবিরে পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। সেই অ্যামবুশের পর কূটনৈতিক মহলে পাকিস্তানের তরফে প্রশ্নও তোলা হয়েছিল।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.