Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নান্দাইলে আরাফাত রহমান কোকোর শোক ও আলোচনা সভা

নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুুত্র আরাফাত রহমান কোকো’র শোক সভা, দোয়া ও বিশেষ মোনাজাত নান্দাইল রোড বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গত কাল বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ৫নং গাংগাইল ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মো. আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত মসজিদের মোয়াজ্জিন ও ক্বারী শহিদুল্লাহ কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। উক্ত শোক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. আলী আসলাম ভূঁইয়া, ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাকিম, যুবদল নেতা এবি এম নোমান খন্দকার, ছাত্রদল নেতা অলী উল্লাহ, কাইয়ুম, আব্দুল কুদ্দুছ, ইসহাক ভূঁইয়া, হাবিবুর রহমান হাবু, রুবেল ভূঁইয়া, মোস্তাফাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ। আলোচনা সভা ও দোয়া শেষে বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ ভূঁইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির এ শোককে শক্তিতে পরিণত করতে পরম করুণাময়ের প্রতি আহ্বান জানান। এই কর্মসূচির সার্বিক সঞ্চালনে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা এবি এম নোমান খন্দকার।

Leave A Reply

Your email address will not be published.