Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফটিকছড়িতে অপহৃত স্কুলছাত্র ৪ দিনেও উদ্ধার হয় নি

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজাতি ও স্থানীয় শসস্ত্র ডাকাতরা প্রবাসীর ঘরে ঢুকে ডাকাতি করে চলে যাওয়ার সময় প্রবাসীর পুত্র জেএসসি পরীক্ষা দেওয়া ছাত্র মো. মিনহাজুর রহমান (১৪) কে অপহরণ করে পাশ্ববর্তী পার্বত্য এলাকার পাহাড়ী অঞ্চলে নিয়ে যায়।
গত ৪ দিন ধরে উদ্ধারের জন্য সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয় নি। থানার ওসি মুহাম্মদ মফিজ উদ্দীন গত মঙ্গলবার জানান, ঘটনার পর হতে থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এলাকায় অভিযান চালিয়ে গেলেও উচুঁ পাহাড় হতে নিচের দিকে নেটওয়ার্ক সমস্যার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মানিকছড়ি উপজেলার সম্ভাব্য স্থানে যৌথ অভিযান অব্যাহত আছে। তাছাড়া অপহরণকারীরা পাহাড়ী এলাকায় অবস্থান নিয়ে দ্রুত স্থান পরিবর্তন করছে। ফলে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আর অপহরণের ঘটনার সাথে জড়িতদের নিকট আত্মীয় স্বজনদের মাধ্যমেও মিনহাজকে ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে। স্কুলছাত্র মিনহাজ অপহরণ ও ডাকাতির সাথে জড়িত দুধর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামী শফিউল আলম বাবুল (৪০) ও এয়াকুব (৩১) কে গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.