Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নান্দাইলে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের মানববন্ধন

পৌর প্রতিনিধি, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজার জনতা ব্যাংক থেকে গাংগাইল ইউনিয়নের অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্প (৪০দিন) এর শ্রমিক মজুরির টাকা রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজার অগ্রণী ব্যাংকে স্থানান্তর করায় স্থানীয় শ্রমিক ও সর্বস্তরের জনগণ সোমবার জনতা ব্যাংকের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
জানা গেছে, ২০০৮ সনে এই কর্মসৃজন প্রকল্প চালু হওয়ার পর থেকে গাংগাইল ইউনিয়নের শ্রমিকদের টাকা নান্দাইল রোড বাজার জনতা ব্যাংক শাখা থেকে পরিশোধ করা হত। কিন্তু হঠাৎ করে বর্তমান অর্থ বছরের শ্রমিক মজুরির টাকা উক্ত শাখা থেকে ১৫ কি.মি. দূরে স্থানান্তর করা হয়। এতে করে শ্রমিকদের টাকা উত্তোলন করতে নিরাপত্তাসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও ৯ জন ইউপি সদস্য এই কাজ করেছেন বলে মানববন্ধনের বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনোয়ারুল হক আনো, হাবিবুর রহমান সেতু, রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আলী আসলাম ভূইঁয়া, মো. আব্দুল হেকিম, আবু বক্কর সিদ্দিক, নেকবর আলী মাস্টার, মো. আজিজুর রহমান রিপন। মানববন্ধনে নান্দাইল রোড বাজার এলাকার ব্যবসায়ীসহ কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.