Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

2015-04-24_3_707169

আন্তর্জাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হলেও এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে সাউথ আইল্যান্ডের কাইকোরা শহরের প্রায় ৬৬ কিলোমিটার দূরে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।

স্থানীয় জিওনেট মনিটরিং সার্ভিস জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। তারা আরো জানায়, সারাদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূ-পৃষ্ঠের অনেক গভীরে এটির উৎপত্তিস্থল হওয়ায় কোন ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.