Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিষিদ্ধ গাইড বইয়ে সয়লাব রাণীশংকৈল

রাণীশংকৈল সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সর্বত্রই সরকার কর্তৃক নিষিদ্ধ গাইড বইয়ে বাজার সয়লাব হয়ে পড়েছে। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সুবিধাভোগী বই ব্যবসায়ীরা অধিক মুনাফা লুটছে। অবাধে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই।
সরকার সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা অব্যাহত রেখেছেন। তবে সুযোগ বুঝে অসাধু পুস্তক প্রকাশনীগুলো বাজারে ছাড়ছেন নিম্ন মানের বই পুস্তক। এতে নষ্ট হতে বসেছে কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এক শ্রেণির শিক্ষক মোটা অংকের কমিশন চুক্তির মাধ্যমে প্রকাশকের বই বাজারজাত করার কাজে সহযোগিতা করছে। প্রতারিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের সন্তানেরা। উপজেলার সর্বত্রই এসব অসাধু চক্রের প্রকাশনীর নোট ও গাইড বই বাজারজাত করা হচ্ছে। নেয়া হচ্ছেনা তাদের বিরুদ্ধে আইনি কোন প্রক্রিয়া। এক শ্রেণির সুবিধাভোগী শিক্ষক, বই বিক্রেতা ও প্রকাশকগণ লাভবান হয়ে প্রতারিত করছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোরাব হুসেইন জানান, গাইড বই বাজারে বিক্রি হচ্ছে, এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে আলাপ হয়েছে। কিন্তু এসব বই ছাপানো হচ্ছে কিভাবে?

Leave A Reply

Your email address will not be published.