Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিস হামলা: সেফটি চেক চালু ফেসবুকের

fb safety check niceঅনলাইন ডেস্ক: এবার জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের নিস শহর। প্রাণ গেল অন্তত ৮৪ জনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। এ হামলার পর নিস ও এর আশপাশে অবস্থানরত ফেসবুক ব্যবহারকারীদের জন্য সেফটি চেক চালু করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। গত পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার সেফটি চেক চালু করল সাইটটি।
অপশনটি চালু করায় এর মাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা অন্যদের জানাতে পারছেন আক্রান্ত এলাকায় থাকা ফেসবুক ব্যবহারকারীরা। যে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলার পর দুর্গত বা আক্রান্ত স্থানে নিরাপদে থাকা মানুষের অবস্থান জানাতে ফেসবুকে দেওয়া হয় সেফটি চেক।
এর মাধ্যমে নিরাপদে থাকা ফেসবুক ব্যবহারকারীরা তাদের পরিবার-পরিজন ও বন্ধুদের জানাতে পারেন যে তিনি নিরাপদে রয়েছেন। কারণ, অনেক সময় এসব হামলার পর ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তাই ফেসবুকের মাধ্যমে দেশে ও দেশের বাইরে থাকা সবাইকে নিরাপদে থাকার খবরটি দ্রুত জানানো যায়।
এর আগে তুরস্কের ইস্তাম্বুল বিমাবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরও সেফটি চেক চালু করে ফেসবুক।

Leave A Reply

Your email address will not be published.