নীলফামারীতে পিকাপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নীলফামারী : নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নীলফামারী শহরের কৃষিফার্ম মোড়ে সুন্দর রানী(১৭) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে ওই ঘটনা ঘটে। নিহত রানী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের কুকড়াডাঙ্গা গ্রামের ভৈরব চন্দ্র রায়ের মেয়ে। সুন্দর রানী শহরের উকিলের মোড়ে অবস্থিত গোল্ড টাইমিং বিডির গার্মেন্টস কর্মী ছিলো।
পুলিশ জানায়, সকালে সাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ঘটনাস্থলে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলাদেশেরপত্রকে জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।