Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্র জুড়ে বৈধতা পেল সমলিঙ্গের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : পুরো যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ে করার অধিকার দিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।শুক্রবার সুপ্রিম কোর্ট এই রায় দেন। এই রায়কে সমকামীরা তাঁদের ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিকে ‘আমেরিকার বিজয়’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে সমকামীদের বিয়ের ওপর যে নিষেধাজ্ঞা ছিল এই রায়ের ফলে সে নিষেধাজ্ঞা আর থাকল না।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী বিয়ে হয় ২০০৪ সালে। ১১ বছর আগে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত এমন বিয়ের পক্ষে রায় দেন। এরপরই সেখানে সমকামীদের বিয়ে হয়।

শুক্রবার বিচারক অ্যান্থনি কেনেডি বাদীর দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘আইনের চোখে সবার মর্যাদা এক। সংবিধান সবার অধিকার রক্ষার কথা বলা হয়েছে।’

বারাক ওবামা বলেছেন, ‘যখন যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের সমান চোখে দেখা হবে তখনই আমরা অনেক বেশি স্বাধীন হব।’

সুপ্রিম কোর্ট মিশিগান, ওহাইও, কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ আদেশ দিয়েছেন। গত বছর এসব অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ের ওপর কড়াকড়ি বহাল রাখেন আপিল বিভাগ। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশের সংবিধান এমন নিষেধাজ্ঞাকে অনুমোদন করে না। আদালত বলেছেন, সমকামীরা যেখানেই বাস করুক না কেন, তাঁদের বিয়ে করার অধিকার আছে।

সুত্রঃ বিবিসি

Leave A Reply

Your email address will not be published.