নেত্রকোনা আইন-শৃঙ্খলা কমিটির সভা
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত কাল মঙ্গলবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. আবদুর রহিম, মো. ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, জাহিদুল ইসলাম সুজন, আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া, মানিক আজাদ, ইউএনও মোছা. মোস্তারী কাদেরী প্রমুখ।