Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নোয়াখালীতে গণপিটুনীতে ২ চোর গুরুতর আহত; হাসপাতালে ভর্তি

noakhaliনোয়াখালীর মাইজদীর নতুন জেল রোড এলাকায় চুরি করে পালানোর সময় ২ চোর গণপিটুনীতে গুরুতর আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর নতুন জেল রোড এলাকায় চুরি করে পালানোর সময় ২ চোর গণপিটুনীতে গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ বিক্ষুব্দ জনতার হাত থেকে উদ্ধার করেন। এ সময় তাদের কাছে নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আহতরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকার জালাল উদ্দিন (৩০) ও মোঃ হাসান (২৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বুধবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর নতুন জেল রোড এলাকার ইমুলজ নামের একটি বাসায় চুরি করে পালানোর সময় সন্দেহ হলে এলাকার লোকজন তাদের ঘিরে ফেলে গণপিটুনী দেয়। পরে সুধারাম থানা পুলিশ অভিযুক্ত ২ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave A Reply

Your email address will not be published.