Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে আবদুর রহমান (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটে। কুতুবপুর ইউনিয়নের হাজী সেকান্তর মেম্বারের বাড়িতে ১৩ ফেব্রুয়ারী গভীর রাতে এই ঘটনা ঘটে। লাশের বাম গালে একটা আঘাতের চিহ্ন ও গলার বাম পাশে একটা দাগ রয়েছে।
মৃত আবদুর রহমানের মা জাহানারা বেগম বলেন, ১৩ ফেব্রুয়ারী আবদুর রহমানকে বাড়িতে বাঁশ কাটা নিয়ে তার জেঠাতো ভাইদের সাথে বাকবিতন্ডা হয়। মৃতার অন্তসত্তা স্ত্রী তাছলিমা জানায়, ঐ দিন রাত ৯টার দিকে কে বা কারা তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। অনেকক্ষণ ফিরে না আসলে সে তার শ্বাশুড়ীকে জানায়, মা জাহানারা খুঁজতে গিয়ে দেখে বাড়ীর দরজায় একটা গাছের সাথে আবদুর রহমানের লাশ ঝুলন্ত অবস্থায়। তার কান্নাকাটি ও শৌর চিৎকারে বাড়ির মহিলারা সহ আবদুর রহমানের লাশ নামিয়ে দেখে সে মৃত।
মৃত আবদুর রহমানের মা জাহানারা বেগমের সন্দেহ তার জেঠাতো ভাই হারুনুর রশিদগংরাই তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে বাড়িতে জায়গা নিয়ে মৃতার জেঠাতো ভাইদের সাথে বিরোধ চলছিল। ঘটনা সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরণ বলেন, বিষয়টি এখনও অস্পষ্ট লাশের ময়নাতদন্তের পর প্রকৃত সত্য জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেগমগঞ্জ থানায় লাশ নিয়ে এসে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানাযায়।

Leave A Reply

Your email address will not be published.