Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলের কালিয়া উপজেলার কলিমনে বেড়ে গেছে চোরের উৎপাত॥

নড়াইল – কালিয়া উপজেলার ১২ নং চাঁচুড়ী ইউনিয়নের কলিমনে গত ৩০/১০/২০১৪ ইং তারিখে আওয়ামীলিগের দু’গ্রুপের সংঘর্ষে মহাসীন শিকদার নামে ১০ নং ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই নিহতের ঘটনায় পাঁচশতাধিক পরিবার গ্রাম ছাড়ায় পুরুষ শূন্য হয়ে পড়ে ছয়টি গ্রাম এই সুযোগে কিছু মুখোশ ধারী এলাকায় চুরি-ছিন্তাই করে চলেছে। গত ২/১২/১৪ ইং মঙ্গল বার রাত্রে কলিমনের শহীদ এর স্ত্রী বলেন তার গলার উপর রাম দা ধরে দুটো গরু ছিন্তাই করে নিয়ে গেছে এ ছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামে শাবু মুন্সি সহ অনেকের বাড়ি থেকে রাতের আধারে গরু, মাছ, হাস, মুরগী সহ ‍অন্যান্য জিনিস পত্র চুরি-ছিন্তাই বেড়েই চলেছে। বাসগ্রাম বাজারে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্চ এস, আই হাবিব জানান ঐ দিন রাত ১টা ৩০ মিনিটে ঘটনা ঘটে যাওয়ার এক ঘন্টা পর খবর পেয়ে গুরুর কোন খবর পাননি পুলিশ, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এ বিষয়ে শহীদের স্ত্রী কিছু না বলতে পারায় বিষেশ কোন পদক্ষেপ নেওয়া সম্ভাব হয়নি তবে ঐ এলাকায় পুলিশ তদারকী জোরদার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.