Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলের পল্লিতে ৯টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানার গাছবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়টি বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ৪ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা গাছবাড়িয়া গ্রামের আব্দুল হক খানকে (৫৩) কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ক্ষতিগ্রস্থ শফিউদ্দিন মোল্লা জানান, গাছবাড়িয়া গ্রামের প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় আমার চারটি ঘরসহ প্রতিবেশি মিজানুর খানের তিনটি ও তারা মিয়ার দু’টি ঘর ভাংচুর এবং তাদের ঘর থেকে ৪ লাখ টাকাসহ ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাড়ি ভাংচুরের বিষয় এড়িয়ে গেলেও মুক্তিযোদ্ধা আব্দুল হক জখম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.