Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

clash picনড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এনামুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বড়নাল স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের সঙ্গে স্থানীয় অপর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত কাল সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এনামুল মারা যান। নজরুল ইসলাম নিহত এনামুলকে নিজের সমর্থক বলে দাবি করেছেন। জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.