Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইল-কালিয়া উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিকি সম্মেলন ও ইউনিয়ন কাউন্সিলর কমিটি গঠন ২০১৪॥

1

2১৩/১২/১৪ ইং তারিখে রোজ শনিবার কালিয়া উপজেলার ১২ নং চাঁচুড়ী ও ২ নং পুরুলিয়া ইউনিয়নের উদ্যোগে পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সংলংঙ্গ বাবুর মাঠে ত্রি-বার্ষিকি সম্মেলনের আয়োজন করেন। ১২ নং চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামীলিগের আহবায়ক জনাব মশিউর রহমানের নেতৃত্বে জন সমুদ্রে পরিনিত হয় বাবুর মাঠ, উক্ত সম্মেলনে সভাপতিত্ব  করেন চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও থানা কমিটির সদস্য জনাব নাজির হোসেন মোল্যা। পরিচালনায় ছিলেন ২ নং পুরুলিয় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জনাব ইমদাদুল হক খান। প্রধান ‍অতিথি ছিলেন বাবু সুভাষ চন্দ্র বোস (সন্মানিত সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সভাপতি জেলা আওয়ামীলিগ) উদ্বোধক জনাব মোল্যা ইমদাদুল হক (সভাপতি কালিয়া উপজেলা) প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ কবিরুল হক মুক্তি (মাননীয় সংসদ ৯৩ নড়াইল ১) বিশেষ অতিথি ছিলেন এ্যাডঃ সৈয়দ মোহাম্মদ আলী (সাধারণ সম্পাদক নড়াইল জেলা আওয়ামীলিগ) এছাড়া ও বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার চেয়ারম্যান জনাব খান শামীমুর রহমান (ওসি)সহ আরো অনেকে। আলোচনা ও মধ্যাহ্ন ভোজ শেষে কালিয়া উপজেলার ১২ নং চাঁচুড়ী ও ২ নং পুরুলিয়া ইউনিয়ন কাউন্সিলর কমিটি গঠন করেন। ১২ নং চাঁচুড়ী ইউনিয়নের সভাপতি হিসাবে নির্বাচিত হন জনাব মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন সিরাজুল ইসলাম (হিরোক) ২ নং পুরুলিয় ইউনিয়নের সভাপতি হিসাবে নির্বাচিত হন জনাব ইদ্রিস মোল্যা, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন কাজল।

Leave A Reply

Your email address will not be published.