Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ের তেতুলিয়ায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ ফারুক আহমেদ জীবন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা শালবাহান ইউনিয়নের যুগিগছ এলাকা থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ফারুক আহমেদ ওরফে জীবন ওই গ্রামের আমিরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে এএসআই মুসলিম উদ্দিনসহ সঙ্গীও ফোর্স বিকেলের দিকে অভিযান চালিয়ে তাকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আটককৃত ফারুক আহমেদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।।

Leave A Reply

Your email address will not be published.